আজকে আমরা খুবই পরিচিত একটি শাকের উপকারিতা সম্পর্কে জানবো। শাকটি আপনারা সকলেই চিনতে পেরেছেন মটর শাক।হ্যাঁ ব্ন্ধুরা আজকে আমরা মটর শাকের উপকারিতা সম্পর্কে জানবো। মটর শাক খুবই পুষ্টিগুন সম্পন্ন। এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস,ফাইবার অ্যান্টঅক্সিডেন্টস, উদ্ভিজ প্রোটিন,ভিটামিন এ, ভিটামিন সি, ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ উপাদান। মটর শাক খেলে কোষ্ঠকাঠিণ্য দূর হয়ে থাকে। যাদের কোষ্ঠকাঠিণ্যের সমস্যা আছে তারা মটর শাক অবশ্যই খাবেন। মটর শাক ফাইবার সমৃদ্ধ হওয়াতে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে। এছাড়া হজমের সহায়তা করে এবং এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ হ্মমতা বৃদ্ধি করে থাকে। মটর শাকে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টি শক্তি ভালো রাখে। ত্বকের সাস্থ্য ভালো রাখে। এছাড়া মটর শাক যদি আমরা খাই নিয়মিত তাহলে কিন্তু আমাদের শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া কখনোই দেখা দেবে না। মটর শাক হিমোগ্লোভিন তৈরিতে সহায়তা করে। মটর শাকে আয়রণ এবং ভিটামিন সি উভয়ই কিন্তু বিদ্যমান। যা হিমোগ্লোভিন তৈরি করে থাকে শরীরে। এবং আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা কখনোই দেখা দেবে না। যদি মটর শাক আমরা নিয়মিত খাই। এছাড়া এটি ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়াতে দাঁত ও হাড় মজবুত করে এবং এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এবং নানা ধরনের যে কোনো ব্যাকটেরিয়া ও রোগ জীবানু থেকে আমাদের রহ্মা করে। ব্ন্ধুরা এছাড়া মটর শাক যদি আমরা নিয়মিত খাই তাহলে সর্দি জনিত বিভিন্ন প্রকার সমস্যা থেকেও আমরা রহ্মা পাব। ঠান্ডা, সর্দি,জর ইত্যাদি থেকেও কিন্তু আমরা রহ্মা পাবো। যারা বাড়ন্ত বাচ্চা তাদের কে মটর শাক অবশ্যই খাওয়াবেন। তাহলে কিন্তু তাদের শারীরিক বিকাশ খুব সুন্দর ভাবে হবে। এছাড়া যাদের প্রদাহের সমস্যা আছে শরীরে তারা মটর শাক অবশ্যই খাবেন। বিভিন্ন প্রকার প্রদাহ দূর করতে ও সহায়তা করে এই মটর শাক। এক কথায় বলা যেতে পারে কম দামে এই শাকটি কিন্তু খুব উপকারি। এটি কে পুষ্টির পাওয়ার হাউজ বলা যেতে পারে। মটর শাক যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা অনেক ধরনের শারীরিক সমস্যার থেকে সমাধান পাবো। মটর শাক কিন্তু আমাদের প্রত্যোকেরই খাওয়া উচিত। ছোট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এটি খেতে পারেন। কোন অসুবিধা নেই। তবে ব্ন্ধুরা মটর শাক রান্না করার সময় বেশিহ্মণ এটি রান্না করা যাবে না। অল্প আঁচে এবং কম সময়ে কম তেল দিয়ে এবং কম মসলা দিয়ে রান্না করে খাওয়াই কিন্তু উত্তম। সামান্য রসুন, পেঁয়াজ বা আদা দেওয়া যেতে পারে। বেশি মসলা এই শাকে কখনোই দেবেন না। ব্ন্ধুরা মটর শাক আপনারা অবশ্যই নিয়মিত খাবেন এবং বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা থেকে অবশ্যই রহ্মা পাবেন। এটি কিন্তু খুবই সহজলভ্য একটি শাক। সহজলভ্য বলে একে হেলা করা একেভারেই উচিত নয়। সকলেই কিন্তু আপনারা মটর শাক খেতে পারেন পরিমিত পরিমাণে। শাকটি উপকারি গুন সম্পন্ন তবে এটি যে অতিরিক্ত পরিমাণে খেয়ে নিবেন তা নয়। নিয়মিত শাকটি পরিমিত পরিমাণে খেতে পারেন অথবা সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন।
তবে কিছু কিছু হ্মেত্রে শাকটি খাওয়া চলবে না। যেমন : যাদের কিডনির সমস্যা আছে তারা শাকটি খাবেন না। যাদের মটর শাকে এলার্জি আছে তারা এই শাকটি খাবেন না। যাদের গাউট রোগ আছে তারা মটর শাক খাবেন না। এছাড়াও যাদের গ্যাস্টিকের সমস্যা আছে তারাও এই শাকটি খাবেন না। শাকটি প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ হওয়াতে গ্যাস্টিকের সমস্যার রোগীরা যদি এই শাকটা খান তাহলে কিন্তু এই সমস্যা আরো বৃদ্ধি পাবে। এত ভিন্ন কিন্তু আপনারা সকলেই শাকটি অবশ্যই খেতে পারেন। গর্ভবতী মহিলারাও কিন্তু শাকটি খেতে পারেন। গর্ভাবস্থায় মহিলাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। তারা এই শাকটি নিয়মিত যদি খান তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এছাড়া শিশুর বিকাশ ও কিন্তু খুব সুন্দর ভাবে হবে।
সুতরাং এই শাকটি কিন্তু আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন।।

0 মন্তব্যসমূহ