অতুলনীয় পুষ্টিগুনে বরা সজনে ডাটা। শুধু ডাটা নয় এর পাতা ফুল সমস্তটাই অত্যান্ত উপকারি। সবজির পাশাপাশি এটি ঔষধি গুনের জন্যও বেশ জনপ্রিয়। আসুন এক নজরে পড়ে নেই সজনে ডাটার গুনাগুন।
উচ্চ রক্তচাপ নিয়ন্তনে সাহায্য করে,উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে ডাটা বেশ উপকারি। এটি দেহের কলোষ্টেরল নিয়ন্তনে রাখতে সহায়তা করে। এছাড়া উচ্চ রক্তচাপের চিকিৎসায় সজনে পাতাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে,,সজনে মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে খুব উপকারি।
হাড় শক্ত ও মজবুত করে, সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন, তাই এটি সুস্থ ও শক্তিশালী হাড়ের জন্য উপকারি। তাছাড়াও আমাদের শরীরের রক্তকে বিশুদ্ধ করতে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পেটের সমস্যা সমাধান করে,অনেক আগে থেকেই সজনে হজমের সহায়ক খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পেটে গ্যাস হলে বদহজম হলে এবং পেটে ব্যাথা হলে সজনে তৈরি তরকারির ঝোল খেয়ে নিন, দেখবেন পেটের গোলমাল অনেক উপশম হয়ে গেছে।
শ্বাসকষ্ট রোধ করে, সজনে খুব উপকারি শ্বাসকষ্ট রোধ করতে, এর ডাটা ও পাতা খেলে শ্বাসকষ্টে উপশম মেলে। সজনে ডাটায় রয়েছে অ্যান্টঅক্সিডেন্ট যা এলার্জি প্রতিরোধ করে।
বসন্ত রোগ প্রতিরোধ করে, বসন্ত রোগ প্রতিরোধে সজনে ডাটা তরকারি বা ডাল রান্না করে খেলে, জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশম্কা অনেকাংশে কমে যায়।
কোষ্ঠকাঠিন্য দূর করে, সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে।
তাই প্রতিদিন নিয়ম করে সজনে ডাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে পারেন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন।
দৃষ্টিশক্তি বৃদ্ধি করে,সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের অসুখ সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0 মন্তব্যসমূহ