তোকমা দানা এটা আসলে এমন একটি খাবার যেটা আমাদের শরীলের পুষ্টি ও মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে যার কারণে এটিকে বলা হয় ঔষধি মেডিসিন। তোকমা দানা খাওয়ার ফলে আমাদের শরীলে রক্ত শূন্যতা দূর করে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।
এবার আসুন জেনে নেওয়া যাক তোকমা দানা খাওয়ার উপকারিতা গুলো কী কী??
১/ রমজান মাসে যখন আপনি সারা দিন রোজা রাখেন তখন দেখা যাচ্ছে যে দেহের তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং এই দেহের তাপমাত্রা প্রশমিত করার জন্য যদি আপনারা সকালে ১ গ্লাস পানির মধ্যে ১চামচ তোকমা দানা বিজিয়ে ইফতারের সময় খান তাহলে আপনার সারা দিনের যে ক্লান্তি আছে এটি দূর করবে ও দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখবে এবং এর পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার কারণে শরীর যে কড়া বা কশা হয়ে যায় এটি দূর করবে। এছাড়া যখন প্রচন্ড গরম থাকে গ্রীষ্মকালে তখন দেখা যায় অনেকের স্টোকের ঝুঁকি বেড়ে যায় তখন এই তোকমা দানা বিজিয়ে খেলে আমাদের দেহের তাপমাত্রা কমিয়ে আনতে পারি। এটি আপনি যেকোন সময় খেতে পারেন।
২/ ওজন কমাতে সাহায্য করে তোকমা দানা। যাদের শরীরের ওজন অনেক বেশি, শরীরে হ্মতিকারক কোলেষ্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে আপনারা যদি নিয়মিত তোকমা দানা বিজিয়ে খান তাহলে আপনার ওজন কমবে। তোকমা দানায় প্রচুর পরিমাণে ওমেগা৩ থাকে যেটা আমাদের শরীরের খারাপ কোলেষ্টেরল দূর করে এবং ভালো কোলেষ্টেরল বৃদ্ধি করে। এভাবে কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করা যায়।
৩/ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে,আমাদের অনেকের শরীরে দেখা যাচ্ছে যে রক্তে শর্করার পরিমাণ বেশি কিন্তু আমরা যখন নিয়মিত তোকমা দানা খাবো তখন অতিরিক্ত শর্করার সমস্যা যাদের আছে তারা এটি খেলে শর্করার মাত্রা কমে আসে যার ফলে ডায়াবেটিসের মাত্রা কমে আসে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৪/ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা যদি নিয়মিত তোকমা দানা গ্রহণ করে তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে থাকে। তাছাড়া আমরা অনেক সময় বলি আশ বা ফাইবার জাতীয় খাবার খাওয়ার জন্য যেমন: শাক- সবজি খাওয়ার জন্য। কিন্তু অনেক মানুষ আছেন যাদের আইবিএস এর সমস্যা আছে এবং দেখা যাচ্ছে তাদের হজমে সমস্যা, পাকস্থলীর গোলযোগ তারা শাক-সবজি খেয়ে হজম করতে পারেন না আইবিএস এর সমস্যা আরো বেড়ে যায় এরকম সমস্যা যাদের আছে তারা নিয়নিত তোকমা দানা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে।
৫/ তোকমা দানা নিয়মিত খালি পেটে খেলে অর্থাৎ রাতে বিজিয়ে সকালে, সকালে বিজিয়ে রাতে খেলে যাদের এসিডিটির সমস্যা আছে তা দূর হয়ে যাবে। অন্তের হ্মত সারাতে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তোকমা দানা।
৬/ ত্বক এবং চুল ভালো রাখতে তোকমা দানার ব্যবহার। যাদের ত্বকের উপর বিভিন্ন ধরনের এলার্জি, চুলকানি ইত্যাদি সমস্যা আছে এই সমস্যা দূর করার জন্য আপনারা যদি নিয়মিত তোকমা দানা গুড়ো করে নারিকেল তেল এর সাথে মিশিয়ে ঐসব চুলকানির জায়গায় লাগান তাহলে ত্বকের সমস্যা দূর হবে। এবং যাদের চুল পড়ে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না তারা যদি নিয়মিত তোকমা দানা বিজিয়ে খান তাহলে নতুন চুল গজাবে। এজন্য আমাদের ত্বক ও চুল ভালো রাখার জন্য নিয়মিত তোকমা দানা খাওয়া উচিত।
৭/ অনেকের দেখা যায় সামান্য ঠান্ডা লাগলে হাঁচি,সর্দি, কাশি এগুলো লেগে যায়। বারো মাসই তাদের ঠান্ডা কাশি লেগে থাকে তারা যদি নিয়মিত তোকমা দানা খায় তাহলে তাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ঠিক থাকার মাধ্যমে তাদের শরীরের ঠান্ডা,কাশি থেকে মুক্তি পেতে পারেন।
আসুন এবার জেনে নেই তোকমা দানা খাওয়ার সঠিক নিয়ম। আনরা চাইলে এটি সরাসরি পানিতে বিজিয়েও খেতে পারি আবার রাতে বিজিয়ে সকালে, সকালে বিজিয়ে দুপুরে এভাবে যদি আমরা পাবিতে বিজিয়ে খেতে পারি। এর স্বাধ বাড়ানোর জন্য এর সাথে চিনি বা গুড় মিশিয়ে খেতে পারি অথবা লবঙ্গ বা গুল মরিচ মিশিয়ে খেতে পারি। এছাড়া দুধের সাথে মিশিয়ে খেতে পারি অথবা ফলের রস বা জুস এ বিজিয়ে রেখেও খেতে পারি।
আসুন এবার জেনে নেওয়া যাক কখন এটি খাওয়া উচিত নয়, বিশেষ করে যে সকল নারীরা গর্ভবতী আছেন বা বাচ্চা কনসেভ করেছেন তারা এটি খাবেন না। কারণ এটি খাওয়ার ফলে গর্ভবতী নারীর শরীলে ইসটোজেন হরমোনের পরিমাণটা কমে যায়। যার ফলে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে যার ফলে এটি খাওয়া উচিত নয়। আরেকটা সময় আমরা এটি খাবো না এটা হচ্ছে অল্প বিজিয়ে এটি খাবো না। আপনি যখন অল্প বিজিয়ে খাবেন তখন এটি আপনার পেটের ভিতরে গিয়ে তখন কিন্তু এটি ফুলে পাকস্থলীর ভিতরে অনেকটা জায়গা দখল করে তখন আপনার দম আটকে জাওয়ার মতো সমস্যা হতে পারে। এই জন্য আমরা এটি সঠিক নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করবো।
0 মন্তব্যসমূহ