থানকুনি পাতা খাওয়ার বেশ কিছু উপকারিতা

 



এশিয়া মহাদেশের বিভিন্ন জলাভূমিতে জন্মে থাকে এই শাক যার বৈজ্ঞানিক নাম হলো সেন্টাল্লাএশিয়াটিকা যা একটি শাক অথবা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই পাতা বেড়ে উঠার সময় মাটি থেকে সর্বোচ্ছ মাত্রায় বিভিন্ন মিনারেল ও অন্যান্য উপাদান গ্রহণ করে যা মস্তিষ্কের বিকাশ গঠায়,  রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আলসার প্রতিরোধ করে, লিভারকে সুস্থ্য রাখে এবং ওজন কমাতে সাহায্য করে। এই পাতাটি হলো আমাদের সবার প্রিয় থানকুনি পাতা যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন ও বিটাক্যারটিন পাওয়া যায়। আপনি যদি নিয়মিত এই পাতাটি সেবন করতে পারেন তাহলে অনেক উপকার পাবেন।


প্রাকৃতিক  এই উপাদানটির প্রচুর উপকারিতা আছে ছোট থেকে বড় অনেক রোগ সারাতে থানকুনি পাতার ঝুড়ি মেলা ভাড়। প্রাচীন আয়ুবেদিক সাস্থ্যেও থানকুনি পাতার উল্লেখ্য পাওয়া যায় এমনকি বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও থানকুনি পাতার উপকারিতা প্রমাণিত। আসুন এবার যেনে নেওয়া যাক থানকুনি পাতা ব্যবহারের উপকারিতা। 

১/ মস্তিষ্কের হ্মমতা বৃদ্ধি করে, নিয়মিত থানকুনিপাতা খাওয়া শুরু করলে আমাদের দেহে অ্যান্টি-অক্সিডেন্ট এবং পেন্টা সাইক্লিক উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যে কারণে আমাদের ব্রেন সেলের হ্মমতা বাড়তে শুরু করে এর ফলে সৃতিশক্তির বৃদ্ধি গঠে এবং বুদ্ধি মর্তা বাড়তে শুরু করে এই কারণেই থানকুনি পাতা বাচ্চাদের খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এছাড়াও যদি  বয়স্ক মানুষেরা নিয়মিত থানকুনি পাতার রস খেতে শুরু করে তাহলে ভুলে যাওয়ার মতো রোগের সম্বাভনা কমে এবং সৃতিশক্তি ধীরে ধীরে উন্নত হতে শুরু করে।

২/ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, নিয়মিত থানকুনি পাতা খেলে হাই ব্লাড পেসারকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। যাদের পরিবারে এমন রোগের ইতিহাস রয়েছে তাদের কিন্তু ৩০ বছর পার হলেই নিয়মিত থানকুনি পাতার রস খাওয়া উচিত।  এতে উপস্থিত থাকে নানা রকম নানা উপকারি উপাদান যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।এছাড়াও এটি আপনার হৃদযন্তকে ও ভালো রাখতে সাহায্য করে তাই আপনি যদি উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত হতে না চান তাহলে নিয়মিত এই পাতা সেবন করতে পারেন। তবে যারা ইতো মধ্যেই এই রোগে ভূগছেন তারা থানকুনি পাতা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


৩/ হজম হ্মমতা উন্নত করে,থানকুনি পাতা হজম হ্মমতার উন্নতি করতে দারুন ভাবে সাহায্য করে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত থাকে একাধিক উপকারি উপাদান যা হজম সহায়ক এসিডের হ্মরণ করতে সাহায্য করে। ফলে বদহজম ও গ্যাস এর মতো সমস্যা মাথা চাড়া দিতে পারে না। বর্তমানে প্রচুর মানুষ গ্যাস অম্বোলের মতো সমস্যায় ভূগছেন এবং প্রায় নিয়মিত ভাবে এন্টাসিড সেবন করছেন এর ফলে কিন্তু নানা ধরনের রোগ হওয়ার সম্বাভনা বেড়ে যায়।তাই আপনি যদি এই প্রাকৃতিক উপাদানটি সেবন করতে পারেন তাহলে আপনার হজম হ্মমতা উন্নত হবে এবং গ্যাস অম্বলের মতো সমস্যা ধারে কাছে আসতে পারবে না। 


৪/ চুল ভালো রাখে, আপনি যদি চুল পড়ার মতো রোগে ভূগে থাকেন তাহলে নিয়মিত থানকুনি পাতা সেবন করতে পারেন। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতা সেবন করলে আমাদের স্কাল্পের রক্ত সন্চালন বৃদ্ধি পায় ফলে চুল ঝড়ে পড়ার মাত্রা অনেকটা কমতে শুরু করে। এছাড়া চুল পড়ার হার কমাতে এই পাতা থেতো করে নিতে হবে তার পর এর সাথে পরিমাণ মতো ঘুচি পাতা ও আমলা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর এই মিশ্রনটি ভালো করে চুলে লাগিয়ে কিছু সময় অপেহ্মা করতে হবে এরপর ভালো করে চুল দুয়ে ফেলতে হবে। এইভাবে সপ্তাহে দুই বার চুলের পরিচর্যা করলে দেখবেন আপনার চুল পড়ার হাড় অনেকটাই কমে গেছে।


৫/ ত্বকের সুন্দয্য বৃদ্ধি পায়, থানকুনি পাতায় উপস্থিত থাকে এ্যামাইনো এসিড, বিটাক্যারটিন এবং ফাইটোক্যামিকেল যা ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং বলে রেখা কম করতে সাহায্য করে এর ফলে সহজেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এর সাথে কম বয়সে ত্বকের বুড়ি হওয়ার  সম্বাভনা কমে যায়। তাই আপনি যদি আপনার স্কিনকে ভালো রাখতে চান তাহলে নিয়মিত থানকুনি পাতা সেবন করতে পারেন। 


৬/ টক্সিক উপাদান দূর করে,নানা রকম ভাবে আমাদের দেহে টক্সিক উপাদান উৎপন্ন হয় এবং আমাদের রক্তে প্রবেশ করে এই টক্সিক উপাদনগুলি দীর্ঘ দিন ধরে আমাদের দেহে উপস্থিত থাকলে নানা রকম অসুখ হতে পারে। এই প্রাকৃতিক উপাদানটি কিন্তু আমাদের দেহ থেকে টক্সিক উপাদন গুলি বেড় করে দিতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে থানকুনি পাতার সঙ্গে এক চামচ মধু সেবন করে থাকেন তাহলে রক্তে উপস্থিত হ্মতিকারক উপাদানগুলি বেড়িয়ে জেতে শুরু করে। এর ফলে একাধিক রোগ হওয়ার সম্বাভনা অনেকটাই কমে যায়। 


৭/ ওজন নিয়ন্ত্রণ করে, নিয়মিত থানকুনি পাতা সেবন করলে খুব সহজেই ওজন কমানো যায়। কারণ থানকুনি পাতা খেলে হজম হ্মমতার উন্নতি ঘটে ফলে দেহে অতিরিক্ত মেয়াদ জমা কমে যায়। এর পাশাপাশি প্রতিদিন শারীরিক পরিশ্রম করলে ওজন কমবে চোখে পড়ার মতো। ওজন নিয়ন্ত্রণ করতে হলে আরেকটি বিষয়ে আমাদের অবশ্যই খিয়াল রাখতে হবে সেটা হচ্ছে বেশি মাত্রায় ক্যালরি রয়েছে এমন খাবার এড়িয়ে চলতে হবে। তাহলে আপনি খুব সহজেই ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন। 


৮/ অনিদ্রা দূর করে, আপনি যদি নিয়মিত থানকুনি পাতা সেবন করতে পারেন তাহলে অনিদ্রার মতো সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন।   কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করে। ফলে অনিদ্রার মতো সমস্যাকে দূর করতে সময় লাগে না। 


৯/ হ্মতস্থান নিরাময় করে, থানকুনি পাতার এই উপকারিতা হয়তো অনেকেই জানেন না কোথাও একটু কেটে গেলে সে জায়গায় অল্প পরিমাণে থানকুনি পাতা থেতু করে লাগানো যায় তাহলে দারুন উপকার পাওয়া যায়। এই পাতায় উপস্থিত থাকে সেম্পোনিস নামক উপাদান যা হ্মত নিরাময় করতে সাহায্য করে এবং হ্মত স্থানে কোন রকম সংক্রামণ হওয়ার সম্বাভনা থাকে না। 


১০/ মানুষিক অবসাধ দূর করে, বর্তমান সময়ে অনেক মানুষ অবসাধে ভূগছেন এ হ্মেতরে থানকুনি পাতা মেজিকের মতো কাজ করে। আপনি যদি নিয়মিত ভাবে থানকুনি পাতা সেবন করতে পারেন তাহলে খুব সহজেই মানুষিক অবসাধকে দূর করতে পারবেন। কারণ এতে রয়েছে এমন কিছু উপাদান যা সেরোটোনিন নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে খুব সহজেই মানুষিক অবসাধকে দূর করা যায়। 

এছাড়াও থানকুনি পাতার আরো উপকারিতা আছে।  যেমন: জ্বরের প্রকোপ কমাতে সাহায্য করে, আমাশয় দূর করতে সাহায্য করে এবং দেহের প্রদাহ কমাতে সাহায্য করে।


এখন আমাদের জানা উচিত থানকুনি পাতা খাওয়ার নিয়ম? সকালে খালি পেটে থানকুনি পাতার রস খেতে পারেন অথবা ৫-৬টি থানকুনি পাতা চিবিয়ে খেতে পারেন,এহ্মেতরে কিন্তু আপনি সমান উপকারিতা পাবেন। যদি ডায়াবেটিস না থাকে তাহলে ১ চামচ মধুর সঙ্গে খেতে পারেন। তবে থানকুনি পাতা সপবন করার আগে আমাদের কিছু বিষয়ে সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন যেমন: আপনার যদি লিভারে সমস্যা থাকে তাহলে এই পাতা সেবন করা উচিত নয়। আপনার যদি এলার্জির মতো সমস্যা থাকে  তাহলে এই পাতা একদম সেবন করবেন না। আপনার যদি কোন রকম সার্জারি বা অপারেশন হয়ে থাকে তাহলে কিন্তু এই পাতা সেবন করা উচিত নয়। এছাড়া প্যাগনেন্সি এবং বেস্ট ফিডিং এর সময় এই পাতা সেবন করা একদম উচিত নয়।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ