গুড় খাওয়া মানব দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ


আমরা শীতকাল আসলে সাধারণত বাড়িতে যে জিনিস আনি তা হলো গুড় কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে গুড় সারা বছরই পাওয়া যায়। এটি শুধু শীত কালের বিষয় নয় গরম কালেও গুড় পাওয়া যায়। সাধারণত আঁখ ও খেজুরের গুড় বেশি জনপ্রিয়। এটি পুষ্টিগুনে সমৃদ্ধ একটি খাবার, এতে প্রচুর পুষ্টিগুন রয়েছে যার ফলে প্রতিদিন কিন্তু আপনি গুড় খেতে পারেন। 

এহ্মেতরে বলি গুড় প্রতিদিন খেলে আপনি কি কি

 স্বাস্থ্যগত উপকার পাবেন। প্রতিদিন যেকোন সময় আমরা কেন গুড় খাবো, প্রথমে বলে নেই গুড়ের মধ্যে কি কি পুষ্টিগুন রয়েছে। 

গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ আয়রন ম্যাগনেসিয়াম পটাসিয়াম ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাঙ্গানিজ ও জিঙ্ক। আয়ুবেদিক চিকিৎসা অনুযায়ী পেটের নানা ধরনে সমস্যা সারাতে গুড় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

স্বাস্থ্যগত দিক থেকে গুড় আমাদের কতটা প্রায়োজন।  কেউ যদি অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে থাকে তাদের জন্য গুড় কিন্তু বিষণ উপকারি। বিশেষ করে মহিলারাই কিন্তু বেশি অ্যানিমিয়া রোগে ভুগেন সেই জন্যই বলছি মহিলাদের গুড় খাওয়া বেশি জরুরি। প্রতিদিন যদি আপনি গুড় খান তাহলে ভিটামিন ও খনিজের কোন রকম ঘারতি হবে না। সে কারনে অ্যানিমিয়া হবে না বললেই চলে। সেই সাথে আঁখে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি ও কার্বোহাইড্রেট রয়েছে যার ফলে ডায়ারিয়া রোগিদের জন্য গুড়ের স্যালাইন বিষণ উপকারি। এই গরমেও কিন্তু ডায়ারিয়া হয় এই ডায়ারিয়া প্রতিরোধ করতে গুড় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গুড়ে রয়েছে ম্যাঙ্গানিজ যা গলা খুসখুস এলার্জি প্রতিরোধ করতে বিষণ ভাবে সাহায্য করে। এটি খেলে ভঙ্ককেয়ার মাংস পেশি আরাম পায় ফলে গলা ও শরীল অনেকটা হালকা লাগে সুতরাং এই গরমে কিন্তু এই সমস্যা গুলো হয়ে থাকে। গলা খুসখুস এলার্জি শ্বাসকষ্ট সব কিছুই হয়ে থাকে সে হ্মেতরে বোঝাই যাচ্ছে গরম কালে ও কিন্তু গুড় আমাদের শরীলের জন্য প্রয়োজনীয়। সেই সাথে রক্তসঞ্চালন যদি বৃদ্ধি করতে চান তাহলে গুড় আপনাকে খেতেই হবে কারণ গুড়ে থাকা আয়রন শরীরে রক্ত তৈরী করে এবং শরীরে রক্তসঞ্চালন বাড়িয়ে তোলে। মাইগ্রেনের ব্যাথা সারিয়ে তোলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুড় সুতরাং যারা মাইগ্রেনের ব্যাথায় ভুগছেন তারা কিন্তু সহজ একটি ঔষধের মাধ্যমে দূর করতে পারেন তা হলো গুড় খাওয়া। এছাড়া গুড়ে রয়েছে অ্যান্টি- অক্সিডেন্ট যেটা অ্যান্টি- এলার্জি হিসেবে কাজ করে। ইকটু আগেই বললাম যেকোন এলার্জি থেকে যদি মুক্তি পেতে চান তাহলে সহজ উপায় হচ্ছে প্রতিদিন ইকটু করে গুড় খান। শুধু তাই নয় জন্ডিস রোগিদের জন্যও কিন্তু গুড় বিষণ উপকারি। অর্থাৎ আপনার লিভার ফাংশানকে ভালো রাখে গুড়। প্রতিদিন সকালে একটু যদি গুড় মেশানো পানি খান বা গুড়ের সরবত খেতে পারেন তাহলে আপনার পেট শরীল এবং জন্ডিস রোগের কোন আশম্কা থাকবে না। সেই সাথে আপনার কনস্টিপেশন দূর হবে কারণ গুড় আপনার  কনস্টিপেশন কে দূর করে। শরীরে থাকা ফ্রি রেডিকেল দূর করে গুড় এতে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম রোগ প্রতিরোধ হ্মমতা বৃদ্ধি করে।


 সুতরাং আজকের টপিকে জানা গেল শুধু শীতকাল হলেই বাড়িতে গুড় আনতে হবে পিটে খেতে হবে এমন কোন বিষয় নেই। গুড়ে প্রচুর  উপকারিতা রয়েছে সেই কারনেই সারা বছর গুড় খাওয়া খুব জরুরি আর সেই কারনেই বলবো শুধু শীতকাল নয় গরম কালেও কিন্তু বাড়িতে গুড় আনতে হবে।









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ